নিজের ঘরটি কে না ভালোবাসে? নিজের ঘর সকলের কাছেই আপন। তাই নিজের ঘরের সুরক্ষায় সবাই একটু বেশি মনোযোগী হয়ে থাকেন তাই আমাদের এবারের আয়োজনে ঘরবাড়ি সুরক্ষায় রইল কিছু টিপস—
বাগানে ব্যবহারযোগী সরঞ্জামে মাঝে মাঝে জং ধরে যায়। একটু কাপড় নিয়ে তার মধ্যে কাপড় ধোয়ার সাবান লাগিয়ে তারপিন তেলে কাপড়টি ভিজিয়ে জং লাগা জায়গাগুলো ঘষতে থাকুন।
তালা যদি ঠিকমতো বন্ধ না হয় বা না খোলে তবে এর মধ্যে দু’চার ফোঁটা সর্ষের তেল দিয়ে তিন-চারবার চাবি দিয়ে তালা খুলুন, বন্ধ করুন।
বর্ষাকালে কাঠের দরজা ঠিকমতো বন্ধ হয় না। দরজা খুলে কোণ থেকে স্যান্ড পেপার দিয়ে দরজাটি ঘষে নিন। ওপর থেকে মোম লাগিয়ে নিন। যদি লোহা অথবা স্টিলের দরজা হয় তবে সেখানে তেল লাগাতে হবে।
দরজা বন্ধ করার সময় যদি খুব আওয়াজ করে তাহলে একটি দেড় ইঞ্চি মোটা ফোমের টুকরো স্টপারের কাছে লাগিয়ে নিন।
বাথরুমের শাওয়ারের ফুটো মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়। ঠিকমতো পানি আসে না। তখন শাওয়ারের ঢাকনা খুলে নেবেন। একটি পুরোনো ব্রাশ দিয়ে ঢাকনাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। এবার একটা টুথপিক বা আলপিন দিয়ে শাওয়ারের ঢাকনাটি রগড়ে ভালো করে পরিষ্কার করে নেবেন।
কাঠের ফার্নিচারে যদি সাদা দাগ ধরে যায় তাতে মেয়োনিজ আর টুথপেস্ট মিশিয়ে তার ওপর লাগিয়ে দিন। এরপর শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এবার ফার্নিচার একবার পালিশ করে নিন।
কোনো ছবি দেয়ালে টাঙাবার আগে আপনার আঙ্গুল ভিজিয়ে দেয়ালে গোল দাগ করে নিন। তাতে দাগও থাকবে না। ছবিও ঠিক জায়গায় আঁটকানো যাবে।
