ইন্দোনেশিয়ায় গত মাসে দুর্ঘটনাকবলিত লায়ন এয়ার বিমানটি উড্ডয়নের জন্য ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থায় ছিল না। তাই বিমানটি আকাশে উড়লেও অবতরণ করা উচিত ছিল। এ দুর্ঘটনায় নিয়ে দেশটির তদন্তকারীদের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৯ অক্টোবর জাকার্তা থেকে ম্যাক্স বোয়িং-৭৩৭ উড়ার পর জাভা সাগরে বিমানটি দুর্ঘটনাকবলিত হয়। এ বিমান দুর্ঘটনায় ১৮৯ জন মানুষের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, বিমানটি আগের ফ্লাইটে কারিগরি সমস্যা দেখা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল। বোয়িং-৭৩৭ -এর নতুন সংস্করণ ছিল ম্যাক্স বোয়িং-৭৩৭। দ্রুততম সময়ে এটি সর্বোচ্চ বিক্রিত বিমানের তালিকায় চলে এসেছিল।
প্রাথমিক এ প্রতিবেদনটিতে বলা হয়েছে, অল্প সময়ের জন্য বিমানটি আকাশে উড়ার কথা জানায় কর্তৃপক্ষ। তবে তদন্তকারীরা বলছেন, এ দুর্ঘটনার জন্য এটি একটি নির্দিষ্ট কারণ নয়। এছাড়া দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি কমিটির এক গবেষণায় দেখা গেছে যে, বিমানটিতে আগের থেকেই সমস্যা ছিল।
