২০১৩ সালের জন্য এবিইউ স্পেশাল জুড়ি কমেন্ডড অ্যাওয়ার্ড

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২১:০৪
এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) পুরস্কার হাতে বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক, ঢাকার মো: ফখরুল করিম। পাশে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতারউদ্দিন আহমেদ। সম্প্রতি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এক অনুষ্ঠানে ২০১৩ সালের জন্য এবিইউ স্পেশাল জুড়ি কমেন্ডড অ্যাওয়ার্ড-এ ড্রামা ক্যাটাগরিতে বাংলাদেশ বেতারকে এই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত নাটক ‘দি রাইজিং সান’ (আলোর পথযাত্রী) -এর লেখক ও প্রযোজক মো:ফখরুল করিম।