তাঁতিবাজারে স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:১৩
পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায় সোমবার দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটে নেয়। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, বেলা পৌনে ২টার দিকে কোতোয়ালি রোডের মন্দিরা বুলিয়ান স্টোর নামে স্বর্ণ বন্ধক রাখার দোকান খোলা ছিল। এ সময় ৭/৮ জন দুর্বৃত্ত ঐ দোকানে প্রবেশ করে স্বর্ণ ও রৌপ্যের অলংকার লুট করে। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে কয়েকটি ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি শাহ আলম বলেন, ডাকাতির ঘটনাটি রহস্যজনক। পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় কিছু লোক এতে জড়িত থাকতে পারে। ঠিক কত ভরি স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার এবং নগদ টাকা লুট হয়েছে প্রাথমিক তদন্তে তা জানা যায়নি।