সাঁথিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২২:৪৯
উপজেলার দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে। এলাকাবাসী ও থানাসূত্রে জানা যায়, উপজেলার আফড়া গ্রামের সোরহাব ও নেকবার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একটি চোরাই মোটরসাইকেল নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল এ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় স্থানীয় কয়েকজনের বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সাঁথিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।