অস্ট্রিয়ায় ডানপন্থি সব মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২১ মে ২০১৯, ০০:৪৬

অস্ট্রিয়ায় সরকারে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। দেশটির সরকার থেকে ডানপন্থি ও রক্ষণশীল দল ফ্রিডম পার্টির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। এর আগে একটি ভিডিও স্টিংয়ে দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় ভাইস চ্যান্সেলর হেইন ক্রিশ্চিয়ান স্টাচে পদত্যাগে বাধ্য হন। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আগামী সেপ্টেম্বরেই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সরকারের এই অচলাবস্থার জন্য রাশিয়াকে দায়ী করা হলেও সেই অভিযোগ অস্বীকার করেছে মস্কো। -বিবিসি