পাকিস্তানি টিভির ভারতপ্রীতির খেসারত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৩, ২৩:০০
দর্শক টানার জন্য যদি শত্রু দেশের অনুষ্ঠান বেশি বেশি প্রচার করা হয় তাহলে তো মাশুল গুনতেই হয়। বেশি ভারত প্রীতির জন্য তাই পাকিস্তানের কয়েকটি চ্যানেলকে জরিমানা গুণতে হলো! পাকিস্তানের দশটি টিভি চ্যানেলকে দশ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। এসব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ তারা নিজ দেশের অনুষ্ঠানের চেয়ে ভারতের অনুষ্ঠান বেশি প্রচার করছিল। এই চ্যানেলগুলো বিনোদন ভিত্তিক। পাকিস্তানের ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চ্যানেলগুলোকে জরিমানা করে একটি নোটিশ পাঠিয়েছে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ আর না করা হয় সেই বিষয়ে সতর্ক করা হয়। অনেকদিন ধরেই চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা পর্যবেক্ষণ করছিল কর্তৃপক্ষ। তারা দেখে সূচিতে ভারতীয় অনুষ্ঠানের ছড়াছড়ি। জরিমানার শিকার ১০টি চ্যানেলগুলো হলো, হাম টিভি, অক্সিজেন, প্লে, কোহিনুর এন্টারমইেন্ট, ওয়ান এন্টারটেইনমেন্ট, এনটিভি এন্টারটেইনমেন্ট, জিএক্সএম এবং জালওয়া এন্টারটেইনমেন্ট। -পিটিআই