ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মহেশপুর বাজারে সোমবার রাত ১১টা দিকে আগুনে পুড়ে গেছে চার দোকান। আগুনে বাবুল মেম্বারের পাইপ টিউবওয়েল রড সিমেন্টের দোকান. ইউসুফ ডাক্তার ফার্মেসি, মোজাম্মেল ইলেকট্রিকস, হাসিকুল হার্ডওয়্যার দোকান পুড়ে গেছে।এতে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোজাম্মেলের ইলেকট্রিকস দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে অভিনব প্রতিবাদ!
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
