সময়ের চাহিদা এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২০:৪৯
মানুষের মৌলিক চাহিদার অন্যতম অংশ বস্ত্র বা পোশাক। পোশাক তৈরির সাথে জড়িত থাকে বেশ কয়েক ধরনের জনশক্তি। বাংলাদেশের পোশাক শিল্প অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কয়েক হাজার টেক্সটাইল কারখানাসহ এখানে রয়েছে সাড়ে চার হাজারেরও বেশি পোশাক প্রস্তুতকারক কারখানা, পাঁচ হাজারের কাছাকাছি বায়িং হাউজ, অসংখ্য ফ্যাশন হাউজ ও বুটিক হাউজ প্রভৃতি। এই খাতে তাই দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। এই খাতের জন্য উপযোগী হয়ে উঠতে পারলে মিলবে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ। তার জন্য প্রয়োজন পোশাক শিল্পসংশ্লিষ্ট প্রফেশনাল ডিগ্রি। এমনই একটি ডিগ্রি হলো এমবিএন ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং। এমবিএ মূলত একটি বৈশ্বিক শিক্ষা প্রোগ্রাম যাতে বিভিন্ন খাতে প্রফেশনাল দক্ষতা তৈরি হয়। অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে এমবিএ ডিগ্রি আপনাকে পোশাক শিল্পের জন্য দক্ষ হিসেবে গড়ে তুলবে। কী শেখানো হয় এই কোর্সে :প্রফেশনাল এমবিএতে প্রথম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, দ্বিতীয় বছরে ব্যাবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসব বিষয় পড়ানো হয় তা হলো তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, রঙ, ছাপা ও ধৌতকরণের পর দেশিয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোষাক তৈরি করে মুনাফা অর্জন করা, ইলেমেন্টস অব ডিজাইন, ফ্যাশন ম্যাটেরিয়ালস ফর ক্লথিং ইন্ড্রাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস কন্সট্রাকশন অ্যান্ড সুইং টেকনোলজি, গ্রেডিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, সার্ফেস অর্নামেন্টেশন, ফ্যাশন রিটেইলিং অ্যান্ড ভিজুয়াল মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন পোর্টফোলিও, ডিজাইন প্রেজেন্টেশন প্রভৃতি। প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়। ০১৭১৩১১৬৩১৩, ০১৬৭৮৬৬৬৬২৩ নম্বরে ফোন করে এসব বিষয়ে পড়ালেখা এবং অন্যান্য বিষয়ে জানতে পারবেন। ফ্যাকাল্টি মেম্বার :মার্চেন্ডাইজিং বিষয়ে পাঠদানের জন্য প্রশিক্ষক হিসাবে আছেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত গার্মেন্টস ফ্যাক্টরি, বায়িং হাউজ ও ফ্যাশন হাউজের অভিজ্ঞ ব্যক্তিবর্গ। ব্যবসায় প্রশাসনে পাঠদানের জন্য প্রশিক্ষক হিসাবে আছেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ। কোর্সের মেয়াদ ও টিউশন ফি :৬ মাসে ১ সেমিস্টার করে মোট ৪ সেমিস্টারে ২ বছরেই কোর্স শেষ করা যায়। এসএসসি, এইচএসসি ও ডিগ্রি/অনার্স পরীক্ষার ফলাফলের ভিত্তিতে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। আবেদনের যোগ্যতা :এসএসসি, এইচএসসি, ডিগ্রি/অনার্স সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ জিপিএ ২.৫ থাকতে হবে। ভালো ফলাফলের জন্য পাওয়া যাবে স্কলারশিপ। এই ডিগ্রি অর্জনের পর গার্মেন্টস সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে ভালো ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ। আর এই বিষয়টি দেশে যে কয়েকটি প্রতিষ্ঠান পড়িয়ে থাকে, তাদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) অন্যতম। এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরির বাজারে চাহিদা রয়েছে। এখানে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট বিষয়ে আরও কিছু কোর্স। যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট মহাখালী, ঢাকা।