ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ক ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন ও যে কোন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
