পাঁচবিবিতে ধান ক্রয় উদ্বোধন

আপডেট : ২১ মে ২০১৯, ১৩:১০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না উদ্বোধন করেন।

পাঁচবিবি উপজেলা খাদ্য গুদামে উপজেলার আটাপাড়া গ্রামের কৃষক নূর আলম সিদ্দিকী মুকুলের এক হাজার কেজি বোরো ধান গ্রহণের মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রশিদ মিয়া, পাঁচবিবি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ও রাজিনারা আক্তার টুনি প্রমুখ।

আরও পড়ুন: ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরে সংকেত ২

এবার অত্র উপজেলায় ৫২৭ মেঃটন বোরো ধান ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এমআরএম