১৬ মিলিয়ন মার্কিন ডলার লটারির মালিক নেই!

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৩
সবাই একটি লটারির টিকিট কেনে অনেক আশা নিয়ে। যদি টিকিটটা পাওয়া যায় তাহলে হয়তো ভাগ্য খুলে যাবে। আর যে পায় সে নিজেকে পৃথিবীতে একজন বড় ভাগ্যবান মনে করে। কিন্তু এমন হতে পারে লটারির টিকিট কেউ পেল, কিন্তু মালিককে পাওয়া গেল না! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটেছে। একটি সংগঠন লটারির টিকিট বাজারে ছেড়েছিল। সময়মতো লটারির ড্র হয়। একজন ১৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি টিকিটের পুরস্কার পায়। কিন্তু কে সেই? গত ছয় মাসেও এর মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না! আজ বৃহস্পতিবারের মধ্যে এর মালিককে পাওয়া না গেলে এর মালিক হয়ে যাবে ওই সংগঠনটি। কেবল এবারই প্রথম নয়, এর আগে ২০০৩ সালেও এধরনের এক ঘটনা ঘটেছিল। ওইবার ৫৩ মিলিয়ন মার্কিন ডলারের মালিককে খুঁজে পাওয়া যায়নি।- ইউপিআই