রাস্তা পরিষ্কারে পুরস্কার বিয়ার!

আপডেট : ২০ নভেম্বর ২০১৩, ২২:৫৩
রাস্তা পরিষ্কারের জন্য সিটি কর্পোরেশনকে অনেক ঝামেলা পোহাতে হয়। তাছাড়া কর্মচারীদেরও অনেক সময় অবহেলায় দিন কাটাতে দেখা যায়। তাই নেদারল্যান্ডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাস্তা পরিষ্কারে নিয়েছে অভিনব এক উদ্যোগ। বিয়ার ও সিগারেট পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে! অ্যামস্টারডামের রেইনবো ফাউন্ডেশন ওস্টারপার্কের রাস্তা পরিষ্কারে প্রতিদিন পাঁচ বোতল বিয়ার এবং অর্ধ প্যাকেট সিগারেট পুরস্কার দেয়ার কথা জানিয়েছে। আর এতে সাড়াও পাচ্ছে ফাউন্ডেশন। সপ্তাহে তিন দিন ২০ জন করে কর্মচারী কাজ করে। তবে আশ্চর্যজনক বিষয় হলো, বিয়ার এবং সিগারেট একবারে খাওয়া যাবে না। সকালে দুইবার, দুপুরের খাবারের পর একবার এবং কাজ শেষে একবার খেতে হবে! তবে বিষয়টি শুনতে খারাপ লাগলেও মজার বিষয় হচ্ছে ওই বিয়ারে অ্যালকোহল নেই বললেই চলে! -ইউপিআই