গতকাল বুধবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী, ইকড়ি ও নদমুলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গত বুধবার বিকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জেপি)’র ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা যুবসংহতি নেতা জামালউদ্দিন লিটন, গোলাম কবির নান্টু, মানিক হাওলাদার, শাহ আলম, মাহবুবুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোস্তফা সিকদার. ছাত্র সমাজ নেতা শিমুল আকন গণসংযোগ করেন। এ সময় তেলিখালী ইউপি কমপ্লেক্সে উপস্থিত ছিলেন তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত্ হোসেন, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল, ইকড়ি বাজারে ইকড়ি ইউপি সাবেক চেয়ারম্যান আ. হাই হাওলাদার, ছাত্র সমাজ নেতা মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া নদমুলা ইউনিয়নের দারুলহুদায় পৃথকভাবে জেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে পার্টির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা বাড়ানোর জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।
