গত ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও খোঁজ মেলেনি নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের মৃত: আব্দুর রশিদ মিয়ার কন্যা প্রতিবন্ধী মোসাঃ ফাতেমা আক্তার। ১৬ নভেম্বর প্রতিদিনের ন্যায় ঘর থেকে বেরিয়ে পড়লে পরে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ আশপাশ বিভিন্ন এলাকায় সন্ধান না পেয়ে বড় ভাই মোঃ সিরাজ মিয়া রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সে অত্যন্ত গরীব পরিবারের সন্তান। যদি কোন হূদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ পূর্বক ০১৯৬৬ ৫৪৬৮৯৮ অথবা ০১৮৫৮ ৯৭৭৪৪৪ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
