কালিয়াকৈরে ৫টি ককটেলসহ যুবক আটক

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:১৯
কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫টি তাজা ককটেলসহ বাদল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতারকৃত বাদল মিয়া (৩০) ঝালকাঠির নলছটি উপজেলার দক্ষিণ রানাপাশা গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা-ত্রিমোড় যাত্রী ছাউনির সামনে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রশিদ। এ সময় যাত্রী বাদলের সঙ্গে থাকা একটি টিফিনকারির ভেতর থেকে ৫টি ককটেল উদ্ধার এবং তাকে কালিয়াকৈর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।