ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ২১ নভেম্বর ২০১৩, ২১:২০
আজ ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। দিনটি উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার জাতীয় পতাকা ও প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে দিবস উদ্যাপন উদ্বোধন করবেন। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রশাসন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।