রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বের প্রাচীনতম, সর্বাধিক প্রভাবশালী ও মর্যাদাশীল মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানচেট’-এ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের উপর স্পেশাল সিরিজের উদ্বোধন করেছেন। ব্র্যাক, আইসিডিডিআরবি ও দ্য ল্যানচেট যৌথভাবে গতকাল রূপসী বাংলা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আফম রুহুল হক, ল্যানচেট জার্নালের এডিটর ইন চিফ রিচার্ড হরটন, প্রাথমিক স্বাস্থ্যসেবার সাবেক পরিচালক এএম জাকির হোসেইন, আইসিডিডিবিআরবি’র উপ-পরিচালক ড. আব্বাস ভুঁইয়া বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। ড. রিচার্ড বলেন, সহস্রাব্দ লক্ষ্যমাত্রা ৪ ও ৫ অর্জনের সাফল্যের পথে বিশ্বের ৬টি দেশের মধ্যে বাংলাদেশ একটি।
