রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ছিনতাইকারীরা এক চালককে হত্যার পর তার সিএনজি অটোরিকশা ছিনতাই করেছে। পুলিশ নিহত জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে পুলিশ জিয়া কলোনীর ভিতরের একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করে। পরে জাহাঙ্গীরের আত্মীয় লাশ সনাক্ত করেন। তিনি জানান, জাহাঙ্গীর বুধবার দুপুরের দিকে গাড়ি নিয়ে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে যাননি। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়ায়।
