রেড কার্পেট

পেনোলোপে ক্রজ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:০১
স্পেনিশ অভিনেত্রী পেনোলোপে ক্রুজ মাত্র ১৫ বছর বয়সে অভিনয় শুরু করেন। অল্প বয়সেই ‘জামোন জামোন’, ‘দ্য গার্ল অব ইয়োর ড্রিমস’, ‘বেল্লা ইপোকে’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের দৃষ্টি কাড়েন। এ ছাড়া বিভিন্ন মার্কিন চলচ্চিত্রেও তাকে দেখা যায়। এসব চলচ্চিত্রের মধ্যে আছে, ‘ব্লো’, ‘ভ্যানিলা স্কাই’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ এবং ‘নাইন’। এ ছাড়া ‘ব্রোকেন এমব্রাসেস’, ‘ভলভার’, ‘অল অ্যাবাউট মাই মাদার’ এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান :অন স্ট্রেঞ্জার টাইডস’ চলচ্চিত্রে কাজ করার জন্যও তিনি সুপরিচিত। তিনি প্রথম স্পেনিশ অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কারও পান এবং সেই সাথে হলিউড ওয়াক অব ফেম এ নাম লেখান। সম্প্রতি তিনি আবারও আলোচনার মধ্যমণি হয়েছেন তার নতুন সিনেমা ‘দ্য কাউন্সিলর’-এর মাধ্যমে। এ সিনেমাটিতে তিনি আরেক শক্তিশালি অভিনেত্রী ক্যামেরুন ডায়াজের সাথে অভিনয় করে মাতিয়েছেন দর্শকদের। সিনেমাটি বর্তমানে টপ চার্টে অবস্থান করছে। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : http://www.biography.com/people/ penelope-cruz-9262753 সাইটটি।