আপনাকে কি খুব সহজে খুশি করা যায়?

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:০২
খুশি বিষয়টা আপেক্ষিক। মানুষ কখন কোন বিষয়টায় খুশি হবে, সেটা বোঝা খুবই মুশকিল। দেখা গেল, একটি ছোট্ট উপহার পেয়েই সে খুশিতে আত্মহারা, আবার কেউ কেউ বড় কোন উপহার পেয়েও খুশি না হয়ে বিষয়টাকে অন্য চোখে দেখছে। আপনার ভেতরে খুশি বিষয়টা কেমন কাজ করে আসুন দেখে নিই— ১. কারও সাথে দেখা হলে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই... ক. তার চেহারাপত্র, স্টাইল, পোশাক পরিচ্ছদ ইত্যাদির ওপর। খ. তার আচার ব্যবহার, ভদ্রতা, কথা বলার ধরন ইত্যাদি ওপর। গ. স্কুল/কলেজে কয়টা মেডেল, কয়টা কম্পিটিশন জিতেছে এইসব। ২. কলেজে অচেনা সুন্দর ছেলেটি/মেয়েটি আপনার সাথে বেড়াতে যেতে চাইছে... ক. আমি তো এক পায়ে খাড়া। কী দারুণ দেখতে। ‘না’ করার প্রশ্নই ওঠে না। খ. মুখঝামটা দিয়ে ‘না’ করে দেব। অচেনা কাউকে আমি পাত্তা দিই না। গ. একেবারেই তো চিনি না, বরং ফোন নম্বর এক্সচেঞ্জ করে কিছুদিন কথা বলি। ৩. আমার এক বন্ধুর বন্ধু জন্মদিনে আমাকে গিফট পাঠিয়েছে... ক. সেই বন্ধুর বন্ধুর কোনো মতলব রয়েছে কি না, তা নিয়ে রিসার্চ করব। খ. গিফট ফেরত দিয়ে দেব, গিফট দিয়ে আমার মন জয় করা একেবারেই অসম্ভব। গ. আমি আনন্দে উত্ফুল্ল হয়ে যাব। ৪. সেদিন প্রিয় বন্ধুটি আমাকে এক ঘণ্টা দাঁড় করিয়ে তারপর এসে বলল ‘স্যরি’... ক. আমি ওকে দেখেই গলে জল। ‘স্যরি’ বলেছে। আর কি রেগে থাকা যায়? খ. ওখানেই বন্ধুত্ব শেষ, চুলোয় যাক ‘স্যরি’। আমাকে দাঁড় করিয়ে রাখা... গ. সোজা উল্টো দিকে হাঁটা দেব। কিছুক্ষণ আমার পিছন পিছন হাঁটুক। ৫. কেউ আমাকে কোনো রকম কমপ্লিমেন্ট দিলে আমি... ক. খুশিতে, আহ্লাদে, লজ্জায় লাল হয়ে যাই, তারও প্রশংসা করি। খ. ঠোঁট বেঁকিয়ে হাসি, আমি জানি যে আমার সবটাই ভালো। গ. খুশি হই, তবে কমপ্লিমেন্ট পাওয়া নিয়ে আমার মাথাব্যথা নেই। ৬. ভাইয়া আমার প্রিয় এমপিথ্রি প্লেয়ারটা খারাপ করে ফেলে ক্ষমা চেয়েছে... ক. তিনদিন কথা নেই। তারপরে ট্রিট চেয়ে, তার পয়সার সিনেমা দেখে বদলা নেব। খ. মা-বাবার কাছে ডিম্যান্ড করব, তারা যেন তাকে শায়েস্তা করে। গ. নিশ্চয়ই ক্ষমা করে দেব, ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে। আপনার স্কোর ৫-১০ :আপনাকে খুশি করা তো বাঁ হাতের ব্যাপার। এভাবে চললে কেউ তো আপনার আবেগের মূল্যই দেবে না। ১০-১৫ :আপনি একদম ঠিক আছেন। আপনি অতিঅল্প খুশি হয়ে মূল্যও হারান না, আবার আপনি একেবারে গোমাড়ামুখোও নন। ১৫-২০ :আপনার জন্য কেউ আকাশের চাঁদটি নিয়ে এলেও আপনি খুশি হবেন না। নিকটজনদের কাছে আপনার ডাক নাম কি ‘গোমড়ামুখো/ গোমড়ামুখী’? আপনার স্কোর ক খ গ ১. ২ ৩ ৩ ২. ১ ৩ ২ ৩. ২ ৩ ১ ৪. ১ ৩ ২ ৫. ১ ৩ ২ ৬. ২ ৩ ১