আপনার ফটো কালেকশনকে আরও সুন্দর এবং সহজভাবে ম্যানেজ করার জন্য নতুন একটি ফ্রিওয়্যার হচ্ছে ফটো ম্যানেজার ২০০৮। এই টুলটির মাধ্যমে আপনি আপনার ডিজিটাল ফটোগুলোকে প্রিফিউ, অর্গানাইজ, এডিটিং এবং প্রিন্ট করতে পারবেন। এ ছাড়াও এই টুল আপনার কম্পিউটারের কোনো ছবি খুঁজে বের করা এবং ডুপ্লিকেট ফাইল রিমুভ করার কাজ করে থাকে। এ ছাড়া এই টুলটির সাহায্যে আপনি আপনার ছবিগুলোতে কিওয়ার্ড, ক্যাপশন এবং রেটিং যুক্ত করতে পারবেন। এই টুলটি এবং উইন্ডোস এক্সপ্লোরারের মধ্যে আপনি অনেক সাদৃশ্য খুঁজে পাবেন। আরও জানতে ভিজিট করুন :www.proximasoftware.com/ photomanager সাইটটি।
