২০০৫ সালে ব্রাউজারভিত্তিক মেসেজিং সেবা হিসেবে চালু হয়েছিল মিবো মেসেঞ্জার। এর সুবিধা হচ্ছে, মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে ইয়াহু মেসেঞ্জার, লাইভ মেসেঞ্জার, গুগল টক, ফেসবুকসহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাট-সেবা ব্যবহার করা যায়। প্রতিষ্ঠানটি বর্তমানে অনলাইনের মাধ্যমে যোগাযোগের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন সুবিধাও দিয়ে থাকে। সম্প্রতি একই সাথে অনেকগুলো ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা প্রদানকারী অবকাঠামো মিবোকে ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনার ব্যাপারে আলোচনা করছে গুগল, জানিয়েছে অল থিংস ডিজিটাল। আরও জানতে ভিজিট করুন :http://meebo.en.softonic.com/web-apps সাইটটি।
