এক্স-মেন অরিজিনস :ওলভারিনে খেলোয়াড়কে খেলতে হয় জনপ্রিয় চরিত্র লোগান ওরফে উলভারিনকে নিয়ে, যার হাত দিয়ে বের হয় তিনটা ক্ল। গেমে লড়াইয়ের প্রধান কৌশল হলো তিনটি—সাধারণ অ্যাটাক, হেভি অ্যাটাক ও ধরা। এক্স-মেন অরিজিনস :উলভারিন ২০০৯ সালে একই নামের চলচ্চিত্রের সাথে বের হয় উইন্ডোজ, প্লে স্টেশন ৩, এক্সবক্স ৩৬০, উইই, প্লে স্টেশন ২, নিনটেন্ডো ডিএস এবং প্লে স্টেশন পোর্টেবল (পিএসপি)-এ। আর এ গেম ডেভেলপ করে রেভেন সফ্টওয়্যার আনরিয়েল ইঞ্জিন দিয়ে। আমেজ এন্টারটেইনমেন্ট উইই, প্লে স্টেশন ২ ভার্সন ডেভেলপ করে আর গ্রিপটোনাইট ডেভেলপ করে পিএসপি ও ডিএস ভার্সন। গেম পাবলিশ করে অ্যাকটিভিশন। গেমটি সম্পর্কে আরও জানতে : ttp://marvelkids.marvel.com/games/play/22/wolverine_mrd_escape
