এখন বিশ্বায়নের যুগ। পড়ালেখা করে সবারই কম বেশি ইচ্ছা থাকে বিদেশে গিয়ে চাকরি করার। যে কারণে এখন লেখাপড়া করার আগে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা একটু পর্যবেক্ষণ করে যে বিষয়টির আন্তর্জাতিক চাহিদা কেমন। আর সব ধরনের বিষয়ে এ ধরনের সুযোগ থাকে না। তবে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বজুড়ে সমানভাবে চাহিদার কাতারে এসেছে ট্র্যাভেল টুরিজম সংক্রান্ত ব্যবস্থাপনা। এই খাতে বেতন কাঠামো ধরা হয় আন্তর্জাতিক কাঠামোর আদলে। অন্যদিকে ভ্রমণের আবেশ এবং গ্লামার থাকায় আধুনিক স্মার্ট পেশা হিসেবে তরুণেরা এই পেশা পছন্দ করছে দারুণভাবে। শুধু তাই নয়, সাধারণ চাকরির তুলনায় এর বেতন হয় কয়েক গুণ বেশি। সাথে থাকে অন্যান্য সুবিধা।
বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার স্বাভাবিক ধারা লক্ষ্য করলে দেখা যায়, একজন শিক্ষার্থীকে এসএসসির পর গতানুগতিক ডিগ্রি পেতে ৭/৮ বছর সময় দিতে হচ্ছে। এরপরও চাকরি পাওয়া সহজ হচ্ছে না। কিন্তু আন্তর্জাতিক ধারার এ ধরনের বিষয়ের শিক্ষার্থীদের পড়াশোনাকালীনই (ফাইনাল ইয়ার) চাকরির অফার আসতে শুরু করে। পক্ষান্তরে নিজের চাকরি পাওয়ার ক্ষেত্রে স্যালারি নিজেই নির্ধারণ করে নিতে পারে।
এসএসসি-এইচএসসি, ‘এ’ লেভেল-‘ও’ লেভেল শেষ করে এই বিষয়ে পড়াশোনা করা যায়। তবে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু বাড়তি যোগ্যতাও শিক্ষার্থীকে দ্রুত চাকরি পেতে সহায়তা করে। এসব কোর্স আন্তর্জাতিক মান এবং পরিমণ্ডলের হওয়ার কারণে পুরো বিশ্বজুড়ে চাকরির বাজার থাকে অবারিত। পক্ষান্তরে শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের প্রায় সব দেশে লেখাপড়া বা জব নিয়ে চলে যেতে পারে। উন্নত শিক্ষার সাথে পছন্দের পেশা গড়তে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান খুবই জরুরি। বাংলাদেশে ক্যাটেক এই খাতের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান যাদের রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও সাফল্য। এসব বিষয়ে আরও জানতে যোগাযোগ করা যেতে পারে এদের প্রধান ক্যাম্পাসে, যার ঠিকানা :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা ফোন :৮৯৯১৩৭১। এখান থেকে পাস করে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে চাকরি করছে।
এডেক্সেলের অধীনে ট্র্যাভেল টুরিজম সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং রয়েছে বিবিএ-এমবিএ করার সুযোগ। এক্ষেত্রে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে এই স্পেশালাইজড কোর্সে ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, পোর্ট অপারেশন, বোর্ডিং কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, ফিন্যান্স, পলিসি ও আইন কানুন প্রভৃতি শেখানো হয়। এটি একটি প্রফেশনাল কোর্স, যেখানে ১৮টি বিষয় পড়ানো হয়।
