সুশিক্ষা মানুষকে নিয়ে যেতে পারে অনেকদূর, আর সেই তাগিদেই আজ মানুষ শিক্ষার প্রতি হয়েছে অনেক যত্নবান। এখন সবাই জানে যদি জীবনে ভালো কিছু করতে হয় তাহলে একজন মানুষের জন্য শিক্ষাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আর তাই শিক্ষার ব্যাপ্তি আজ বিশাল পরিসরজুড়ে ছড়িয়ে পড়েছে। একটা সময় ছিল যখন মানুষের কাছে শিক্ষার মানে ছিল পড়াশোনা শেষ করে ডাক্তার-ইঞ্জিনিয়ার বা শিক্ষক হবে। কিন্তু মানুষের এ ভাবনার পরিবর্তন হয়েছে। সেই ভাবনাতে এক নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনের উপর পড়াশোনার বিষয়টি। বিল্ডিং ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন অথবা ড্রেস ডিজাইনের উপর পড়াশোনা করতে আগ্রহী হচ্ছে অনেকেই। সে কথা মাথায় রেখেই সুনির্দিষ্টভাবে ডিজাইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য স্থপতি আলমগীর জলিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি। ইতোমধ্যে ইন্সপিরেশন ইনস্টিটিউট পার করেছে সফলতার ১৫টি বছর।
বর্তমানে এই প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন এই বিষয়গুলোর উপর শিক্ষা প্রদান করা হচ্ছে। কেউ চাইলে এইচএসসি বা ‘এ’ লেভেল শেষ করার পর ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার কোর্সে ভতির্ হতে পারেন। কোর্স শেষে লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, মালয়েশিয়ার অধীনে সার্িটফিকেট প্রদান করা হয়। সাথে আছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। ইন্সপিরেশন ইনস্টিটিউট, লিমককউইং ইউনিভার্সিটির সরাসরি প্রতিনিধি হিসেবেও কাজ করছে। তাই যে কেউ চাইলে ইন্সপিরেশন ইনস্টিটিউটের সহায়তায় লিমককউইং ইউনিভার্সিটি কর্তৃক অফারকৃত যেকোনো বিষয়ে ভর্তি হতে পারেন। ইন্সপিরেশন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে ফ্যাশন, ইন্টেরিয়র এবং গ্রাফিক্সের উপর ৬ মাস থেকে ১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স অফার করছে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, ঢাকা। ফোন :৮৮৩৪৩৫৩, ০১৭১১০০৫৯৯৯। ইন্সপিরেশন ইনস্টিটিউটে ভর্তির জন্য নেই কোনো বয়সের সীমা। এখানে যেকোনো বয়সের, যেকোনো পেশার মানুষ ভর্তি হয়ে করে নিতে পারেন তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ। এখান থেকে পাস করে শিক্ষার্থীরা যেকোনো, স্বনামধন্য আর্কিটেকচার অথবা ইন্টেরিয়র ফার্ম, ফার্নিচার কোম্পানি, বিজ্ঞাপনী সংস্থা, ফ্যাশন হাউস ছাড়াও আরও অনেক ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করতে পারেন। তা ছাড়া কেউ চাইলে স্বতন্ত্র পেশা হিসেবেও বেছে নিতে পারেন ফ্যাশন, ইন্টেরিয়র অথবা গ্রাফিক্স ডিজাইনকে।
