কুমিল্লায় নারী নেতৃত্ব নিয়ে সম্মেলন

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:০৯
কুমিল্লায় ‘নেতৃত্ব প্রদানে নারী এবং আমাদের জবাবদিহিতা’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দৃষ্টি’ এর আয়োজনে গত রবিবার নারী সংগঠনগুলোর সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাপড়ী বোস, ফাহমিদা জেবিন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।