নীলফামারী জলঢাকায় সম্প্রতি শিশু বিয়ে বন্ধে ও নারী নির্যাতন রোধে বালিকা ও যুব নারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারী ও শিশুদের উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে এ অনুষ্ঠান। এ উপলক্ষে “আমি বালিকা- আমিও পারি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরে প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে কনভেনশনে শুভ সূচনা করে এবং নারী নির্যাতন রোধে হ্যাঁ বলুন বিলবোর্ডে গণস্বাক্ষর করে।
