মধুখালীতে আশার বীমা দাবির চেক প্রদান

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:১১
সম্প্রতি আশা ফরিদপুরের মধুখালী উপজেলা অঞ্চলের বাগাট ব্রাঞ্চে চিকিত্সা সহায়তা ও বীমা দাবির চেক প্রদান করা হয়। আশার সদস্য সুধীষ্ঠির বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ১ লক্ষ ৪ হাজার ৩০৩ টাকার বীমা দাবি এবং পাপিয়া বেগমকে চিকিত্সা সহায়তা বাবদ ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগাট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম ফকির। বিশেষ অতিথি ছিলেন আশার ডিএম মো. বাবুল হোসেন। উপস্থিত ছিলেন আর এম সনজীব কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।