টিএমএসএস এর প্রকল্প ঘুরে দেখলেন পিকেএসএফ এমডি

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২০:১৩
প্রাক্তন মুখ্য সচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল করিম বগুড়ায় টিএমএসএস পরিচালিত কার্যক্রমসমূহ পরিদর্শন করেছেন । বগুড়ায় সম্প্রতি দুই দিনব্যাপী সফরে পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক টিএমএসএস পরিচালিত মত্স্য খামার, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সমিতি, ক্ষুদ্র ঋণ গ্রাহকদের উত্পাদিত পণ্যমেলা পরিদর্শন করেন। এছাড়াও তিনি গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, এতিমদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। টিএমএসএস পরিচালিত রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট কার্যক্রমসমূহ প্রত্যক্ষ করেন। এছাড়াও তিনি বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গড় ভ্রমণ করেন এবং চন্ডিহারা এনার্জী ইফিশিয়েন্ট ব্রিকস ফিল্ড ও ডেইরী ফার্ম পরিদর্শন করেন।