সিলেট জালালাবাদ সেনানিবাসে সশস্ত্র দিবস উদযাপন

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২১:৪৬
সিলেটের জালালাবাদ সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। বৃহসপতিবার বিকালে সেনানিবাসের মাঠে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী পিএসসি। পরে কেক কাটেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির, আরসিডিএস, পিএসসি, ৫২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আবু নাছের পিএসসিসহ পদস্থ কর্মকর্তারা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ। বৃহত্তর সিলেট জেলায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাবৃন্দ, খেতাবপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ ও শহীদ সেনা সদস্যদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।