প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরা পালন শেষে তিনি সেখানে দোয়া মোনাজাত করেন। দোয়া মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশের জন্য কল্যাণ কামনা করা হয়।
পরে তিনি মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন এবং বাংলাদেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন। জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী মহানবী (সা.) রওজা মোবারক জিয়ারতের লক্ষ্যে মদিনায় যাবেন। পবিত্র ওমরা পালনের জন্য তিনদিনের সৌদি আরব সফরে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী জেদ্দায় পৌঁছেন। প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছে। বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জাননা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম। প্রধানমন্ত্রী আগামীকাল রবিবার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
