অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে হেলেন

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:২৬
ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘হেলেন’। ভারতীয় সংবাদ মাধ্যমে সে দেশের আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার পর মুসলিপটনাম এলাকা দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। গত মাসে ঘূর্ণিঝড় পাইলিন অন্ধ্র উপকূলের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছিল। প্রবল বাতাস ও গাছ চাপা পড়ে মুসলিপটনাম ও গোদাবেরি এলাকায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে এনডিটিভি। হেলেন এগিয়ে আসতে থাকায় উপকূলীয় নিচু এলাকাগুলো থেকে প্রায় ২৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তবে ২০ জেলে নিখোঁজ রয়েছে। সাগর উত্তাল থাকায় বাংলাদেশের আবহাওয়া বিভাগ উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজ শনিবার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।