সীতাকুন্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার অভিযোগে ১৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৬ জনকে শুক্রবার আদালতে প্রেরণ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠায়। অন্যদের যাচাই বাছাইয়ের পর আদালতে প্রেরণ করা হবে।
আটককৃতদের মধ্যে যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলো আতিকুল ইসলাম, সোহেল , মোহম্মদ আলী, কাদের, আবদুর শুক্কর, জসিম উদ্দিন। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান জানান, গতকাল শুক্রবার কোন নাশকতার ঘটনা ঘটেনি। পুলিশ, র্যাব ও বিজিবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান করছে। পুরো সীতাকুন্ড আইন-শৃংখলা বাহিনীর নজরদারিতে রয়েছে । সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, মহাসড়কে নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
