ত্বকী হত্যা

নির্দেশদাতাদের গ্রেফতার দাবিতে সমাবেশ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:৫৩
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে সমাবেশ ও মিছিল হয়েছে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সভাপতিত্ব করেন ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ডেপুটি চিফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হালিম আজাদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম প্রমুখ। উল্লেখ্য, গত ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধারের পর সেদিন রাতেই ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অজ্ঞাতজনদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।