কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত)’র মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৯ মে) বিকেলে ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম তার মোটরসাইকেলটি কলেজ রোডের ভাড়া বাসার গেটে রেখে বাসায় ঢোকেন। কিছু সময় পরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই।
ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চলছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি চোর ধরে ফেলব।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুলিশ ও জেলেদের সংঘর্ষ, আতংকে এক নারীর মৃত্যু
জানা যায়, কিছুদিন আগে কলেজ রোডে মজিবর রহমান নামের অপর এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। চুরির ঘটনায় আতংকিত এলাকার মোটরসাইকেল ব্যববহারকারীরা।
ইত্তেফাক/অনি
