সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধরত সাতটি পৃথক সশস্ত্র গ্রুপ একটি জোট গঠন করেছে। তারা সিরিয়াকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার শপথ নিয়েছে। আসাদের বিরুদ্ধে লড়াইরত এটিই এখন সবচেয়ে বড় জোট। ইসলামিক জোটটি গ্রুপগুলোর সমন্বয় নয় একটি পুরোপুরি একত্রীকরণ বলে জানানো হয়েছে। ইসলামিক জোটের মাধ্যমে মিলিত হওয়া গ্রুপগুলো হলো: আলেপ্পোর লিওয়া আল তাওহিদ, দা সালাফিস্ট আহরার আল শামস, ইদলিব ভিত্তিক শকুর আল শামস, হোমসের আল হক ব্রিগেডস, আনসার আল শাম এবং দামেস্কের আর্মি অব ইসলাম। কুর্দিস ইসলামিক ফ্রন্টও উক্ত জোটে যোগ দিয়েছে। জোট গঠনের একটি বাধা ছিল নেতৃত্বে কারা আসবে তা নির্ধারণ করা। সব পক্ষের ছাড় দেয়ার কারণেই জোট গঠন সম্ভব হয়। এখন থেকে সশস্ত্র গ্রুপগুলোর আলাদা নাম বিলুপ্ত হবে। লিওয়া আল তাওহিদের আল শেইখ বলেন, আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সকল বিশ্বস্ত যোদ্ধার পক্ষে ফ্রি সিরিয়ান আর্মির সাথে কাজ করবে তারা। সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের (এসএনসি) সামরিক শাখা ফ্রি সিরিয়ান আর্মি(এফএসএ)। এসএনসি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এমন অভিযোগ রয়েছে বিদ্রোহীদের মাঝেই। লিওয়া আল তাওহিদের সামরিক নেতা আবদেল কাদের সালেহর মৃত্যুর পরপরই সিরিয়ার সশস্ত্র গ্রুপগুলোর একত্রীকরণের ঘোষণা আসল। একত্রীকরণের অন্যতম উদ্যোক্তা ছিলেন আবদেল কাদের।
