দৈনিক সংবাদের প্রধান সম্পাদক, সাবেক জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব আহমদুল কবীর মনু মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন সামপ্রদায়িক বিরোধী, উদার মানবিক এবং গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে আপসহীন মানুষ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আহমদুল কবীর মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে নিজ বাড়িতে আজ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, স্মরণ সভা, ফজর বাদ কোরআন খতম, বাদ জোহর মিলাদ, বাদ আছর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া পাইকসা রাধাকৃষ্ণ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। সকল শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে স্মৃতি সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
