ময়মনসিংহের বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন, পরাজিত শক্তি যেন আর কোন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, সেজন্য স্বাধীনতাকামী শক্তির ঐক্য একান্ত প্রয়োজন। যে দলই ক্ষমতায় আসুক, আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই না।
পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে শুক্রবার রাতে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির শহীদ আমিনুল হক মিলনায়তনে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি বিশিষ্ট আইনজীবী এডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যাপক রিয়াজুল ইসলাম, প্রফেসর ড. চম্পক, ডা. ফজলুলু হক পাঠান, এডভোকেট নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি বক্তব্য রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-শিবিরসহ পরাজিত শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহবান জানান বক্তারা।
