পলাশ কান্তি মজুমদার, শিক্ষক
চাঁদপুর জনতা হাইস্কুল এন্ড কলেজ, কুমিল্লা
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ডিজিটাল কন্টেন্ট তৈরি
প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা ডিজিটাল কন্টেন্ট তৈরি জন্য গুরুত্বপূর্ণ কিছু উপাদান নিয়ে। যেমন- ছবি, অডিও, ভিডিও ইত্যাদি google এবং
youTube থেকে ডাউনলোড করার প্রক্রিয়া। তাই এই পর্ব ও আগামীপর্বে আলোচনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়েছে-
´ইন্টারনেট ব্রাউজার;
´গুগল সাইটে প্রবেশ করে ছবি ডাউনলোড;
´ইউটিউব থেকে ভিডিও ডাউললোড;
´ইন্টারনেট ব্রাউজার:আমরা যখন আইসিটি ডিভাইস (মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদি) এ ইন্টারনেট সংযোগ দেয়ার পর জি-মেইল, গুগলসাইট, পেইজবুক, ইউটিউব এ প্রবেশ করতে চাই তখনি দরকার এটি বিশেষ ধরনের সফটওয়ার। যার নামকরণ করা হয়েছে ব্রাউজার। যেমন- গুগলক্রম, মজিলা ফায়ারফক্স, ইন্টানেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি ইত্যাদি। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার দুটি যথা-
´ Google Chrome-
´Google Chrome এ প্রবেশ করার জন্যে আমরা সাধারণত ডাবল ক্লিক করে থাকি কিন্তু এটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হলো - Mouse Right
botton click > click open
যদি google chrome software ট ইনস্টল করা না থাকে তাহলে আমরা ইন্টারনেট থেকে নিম্নলিখিত প্রক্রিয়া ডাউনলোড করে নিতে পারি।
যেকোনো একটি ব্রাউজার ওপেনকরে অ্যাড্রেস বারে লিখে দিতে হবে-
https://en.softonic.com/windows/web-browsers:weekly-downloads
অথবা সরাসরি পেতে চাইলে অ্যাড্রেসবারে লিখে দিতে হবে- https://chrome-64-bit.en.softonic.com
সিলেক্ট করে দিতে হবে- Download Google Chrome (64-bit) - free - latest version
´Download এ ক্লিক করতে হবে।
´Download হয়ে গেলে ChromeSetup নামে একটি ফাইল তৈরি হবে।
´ঐ ফাইল-এ ডাবল ক্লিক করলে সেট আপ শুরু হয়ে যাবে।
সেট আপ শেষ হলে একটি complete massage দেখাবে এবং ডেক্সটপ এ Google chrome এর আইকনটি দেখা যাবে যার উপর ডাবল ক্লিক অথবা open বাটনে ক্লিক করে open করলে কাজ করার জন্য উপযোগী হয়ে গেল।
