সাভারে প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৫৫
শনিবার ভোররাতে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় ইতালী প্রবাসী রহমান মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে লুটে নিয়েছে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ লক্ষ টাকা। এ সময় বাড়ির মালিক রহমান ও তার স্ত্রী-সন্তানরা ডাকাতদের বাঁধা দিতে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। এতে ৪ জন আহত হয়।