চট্টগ্রামের লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে আজ সোমবার ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী। বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি এ.এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ফজলী হোসেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হারুন-অর রশীদ, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বীর আহমদ মোমতাজী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।
