ব্র্যান্ড কনসালটেন্ট একটি কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পদ। একজন ব্র্যান্ড কনসালটেন্টের সৃজনশীল চিন্তার সাহায্যেই কোম্পানির পণ্য দেশে ও বিদেশে পরিচিতি পায়। সাধারণত তার অধীনে কাজ করেন ব্র্যান্ড এক্সিকিউটিভেরা। তিনি কোম্পানির ব্র্যান্ড সম্পর্কে ভোক্তাসাধারণকে পরিচয় করিয়ে দেন এবং পণ্যটির প্রচার ও প্রসারের জন্য কাজ করেন। এমনই কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ড কনসালটেন্ট, যারা কাজ করছেন বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের সাথে, তাদের নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
==
টি ফ্যা নি
বিখ্যাত মোটর কর্পোরেশন, বিএমডব্লিউয়ের ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে বহুদিন ধরে কাজ করছেন তিনি। ক্যারিয়ারের প্রথম থেকেই অনেক অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের ভিতটি গড়ে তুলেছেন। যেমন, ড্যান ব্রাউন তার ক্যারিয়ার শুরু করেছিলেন হাই স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে। পরবর্তী সময়ে নিজের মেধায় তিনি বিখ্যাত হয়েছেন, সুনাম কুড়িয়েছেন সাহিত্যিক হিসেবে। ঠিক তেমনই করেছেন টিফ্যানি। তিনি শুরুতে একটি চাইনিজ রেস্টুরেন্টের ডিশওয়াশার হিসেবে কাজ করে ঘণ্টায় পেতেন আড়াই ডলার। পরবর্তী সময়ে নিজের মেধা আর সৃষ্টিশীলতা দিয়ে আজ তিনি বিএমডব্লিউয়ের একজন ব্র্যান্ড কনসালটেন্ট।
==
নি ল পি পা র
বিখ্যাত ফুড কোর্ট কেএফসি’র কথা সবারই জানা। এই কেএফসি’র ইকে ব্রাঞ্চের ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন নিল পিপার। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সাথে এই কাজ করে যাচ্ছেন তিনি। তবে শুরুতে তিনি এই পর্যায়ে ছিলেন না। ফুড অ্যান্ড বেভারেজের উপর পড়াশোনা করা এই ব্যক্তি প্রথমে একজন কর্মচারী হিসেবে কাজ করতেন কেএফসিতে। সেখানে দিনের পর দিন করা পরিশ্রম তাকে এই উচ্চতায় নিয়ে এসেছে। তিনি পড়াশোনার পাঠ শেষ করেছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। পাশাপাশি কেএফসিতে পার্টটাইমার হিসেবেও কাজ করতেন। আর সেখান থেকেই তিনি আজকের অবস্থানে উঠে এসেছেন।
==
ব্লে কি গ্লো ন
বিখ্যাত মোবাইল ফোনের ব্র্যান্ড নোকিয়া। এই নোকিয়ার ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে কাজ করছেন ব্লেকি গ্লোন। তিনি ইউকে ব্রাঞ্চের সাথে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে। ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্সের উপর পড়াশোনা করেছেন তিনি। ছাত্রাবস্থায় পার্টটাইমার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। তবে যে কাজই করেন না কেন কখনও পড়াশোনাকে অবহেলা করেননি। পার্টটাইমার হিসেবে কাজ করেছেন নোকিয়াতেও। সেখান থেকেই মূলত ক্যারিয়ার ভাবনা শুরু করেন। পড়াশোনা শেষে যোগ দেন নোকিয়া মার্কেটিং ডিপার্টমেন্টে। আর আজ তিনি নোকিয়ার ব্র্যান্ড কনসালটেন্ট আসনে বসে আছেন।
