খাল দখল করে স্থাপনা, গুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট : ২১ মে ২০১৯, ১৯:৫৮

গৌরনদী উপজেলার বাটাজোর ও আগুরপুরে সরকারি খাল দখল করে নির্মিত দুটি পাকা স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিক নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় স্থাপনা গুলো। 

জানা গেছে, ওই বাজারের পাশে সরকারি খাল দখল করে রাতের আধারে দুইটি পাকা স্থাপনা নির্মাণ করেছিলো নুরুজ্জামান বেপারী ও রেজাউল সরদার নামের স্থানীয় দুই প্রভাবশালী। খবর পেয়ে সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানুষের ধাওয়ায় স্ট্রোক করে হরিণের মৃত্যু 

ফারিহা তানজিন জানান, উপজেলায় অবৈধ স্থাপনা গুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

ইত্তেফাক/অনি