শোক সংবাদ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২১:১৪
এইচ জেড এম আব্দুল গণি পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এইচ জেড এম আব্দুল গণি (৯০) গতকাল রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। খোকন চন্দ্র সাহা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুরাতন বাজারের ব্যবসায়ী খোকন চন্দ্র সাহা (৪৫) গত শনিবার নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।