জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন দুর্ভোগের শেষ নেই। সেশনজট থেকে শুরু করে নানাবিধ বঞ্চনার শিকার হবার পাশাপাশি একাডেমিক চাপেরও অন্ত নেই। সেই ধারাবাহিকতায় আমাদের শিক্ষাবর্ষ অর্থাত্ ২০০৯- ২০১০ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো চালু করা হলো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে, বিগত শিক্ষাবর্ষগুলোতে বাংলা (সম্মান ) তৃতীয় বর্ষের জন্য ৬-৭টি বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত করা হলেও এবারে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে ৯টি বিষয়। যা আমাদের জন্য রীতিমত বোঝা ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে । পাঠ্যসূচির এই আকস্মিক পরিবর্তনের ফলে বিষয় বর্ধিত করায় আমরা হাজার হাজার শিক্ষার্থী আজ গভীর হতাশায় নিমজ্জিত। প্রথমত, সব বিষয় সৃজনশীল; দ্বিতীয়ত, ফাইনাল পরীক্ষার সময় আছে আর মাত্র আট মাস। এ অবস্থায় ফরম ফিলাপের আগে বর্ধিত বিষয়গুলো প্রত্যাহার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।
রহিমা আফরোজা ( খুশবু )
বাংলা বিভাগ, ৩য় বর্ষ
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
