ফটিকছড়ির ভূজপুরে করেরহাট রেঞ্জের আওতাধীন হেয়াকো বনবিটের আগর বাগানে অবৈধ ঘর তোলার চেষ্টাকালে বাধা দিলে ফরেস্টের লোকজনের ওপর হামলা চালায় ভূমিদস্যুরা। অভিযানে জবর দখল কাজে ব্যবহূত টিন, বাঁশসহ বেশকিছু মালামাল জব্দ করা হয়। গত রবিবার সকালে ২০০৮ সালে সৃজিত আগর বাগানে কতিপয় ব্যক্তি অবৈধভাবে ঘর তুলছে খবর পেয়ে করেরহাট রেঞ্জের কর্মকর্তা আবদুল মান্নান ও হেয়াকো বনবিট কর্মকর্তা ইসহাক আলীর নেতৃত্বে বনবিটের লোকজন উচ্ছেদ অভিযানে গেলে ভূমিদস্যুরা পাল্টা হামলা চালায়। এতে কয়েকজন বনকর্মী আহত হয়। এসময় জবর দখলের উদ্দেশ্যে রাখা মালামাল জব্দ করা হয়। দীর্ঘদিন যাবত্ এই ভূমিদস্যু চক্রটি মূল্যবান আগর গাছ কেটে ঘর তোলার চেষ্টা চালিয়ে আসছে বলে জানা যায়।
