ঢাকা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২১:৫৫
ঢাকার খিলগাঁও ফ্লাইওভারটির বাসাবো অংশের ঢালের উপরে র্নিমিত ফুটওভার ব্রিজটি বর্তমানে প্রায় অকেজো অবস্থায় পড়ে আছে। ওভার ব্রিজটি দিয়ে লোকজন চলাচল করে না । কারণ, একবার এই পূর্ব পারে উঠে পশ্চিম পারে নামতে হবে তারপর আবারও শাজাহানপুরের দিকের ফুটওভার ব্রিজে উঠতে হবে অর্থাত্ দুইবার উঠানামা করতে হয়। জীবনের ঝুঁকি নিয়া বিশ্বরোডের ডিভাইডারের উপর দিয়া রাস্তার পশ্চিম পার্েশ্ব গিয়ে ঐ শাজাহানপুরের দিকে যাওয়ার ফুটওভার ব্রিজে উঠতে হয়। এই রাস্তায় দ্রুতগামী গাড়ি অবিরাম চলাচল করে এবং রাস্তাটি পার হওয়া যে কত ঝুঁকিপূর্ণ তা ভূক্তভোগী মাত্রই জানেন। বাসাবো, সবুজবাগ, কদমতলা, মাদারটেক, নন্দিপাড়া, রাজারবাগ, আহম্মদবাগ, দক্ষিণগাঁও এলাকার বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই দুর্ভোগ নিরসনের জন্য জরুরী ভিত্তিতে ঢালের উপরের ফুটওভার ব্রিজটি শাজাহানপুরের দিকে যাওয়ার ফুটওভার ব্রিজের সংঙ্গে সংযোগ করে দেয়া বিশেষ প্রয়োজন। এ ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোস্তাক আহমদ ১০৬ দক্ষিণ বাসাবো, ঢাকা ১২১৪