বরিশালে নির্বিচারে গাড়ি ভাংচুর, সংঘর্ষ আহত ২০

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:০৫
পার্কিং এর স্থান নিয়ে আলফা-মাহেন্দ্র ও অটোরিক্সা চালকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গতকাল মঙ্গলবার নগরীতে শত শত যানবাহন ভাংচুর ও সংঘর্ষ হয়েছে। নগরীর চৌমাথা এলাকায় একটি অটোরিক্সা ও আলফা’র পার্কিং নিয়ে সংঘাতের সূত্রপাত হয়। পরে তা নগর জুড়ে ছড়িয়ে পড়ে। নথুল্লাবাদ বাস টার্মিনাল, নতুন বাজার, টেম্পো স্ট্যান্ড, জেলখানা মোড়, সদর রোডসহ বিভিন্ন এলাকায় অটোরিক্সার চালকরা আলফা মাহেন্দ্র ও আলফা মাহেন্দ্র’র ড্রাইভাররা নির্বিচারে অটোরিক্সা ভাংচুর করে। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২০ চালক আহত হন। গুরুতর অবস্থায় ৩ জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাংচুর করার সময় পুলিশ ও র্যাব সদস্যরা নগরীর বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেফতার করেছে।