মালালাকে সমতা পুরস্কার দিচ্ছে মেক্সিকো

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২৩:১১
পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইকে ‘সমতা’ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো। গত বছর তালেবানের গুলিতে আহত হয় মালালা। মেক্সিকো জানিয়েছে, মালালা মানবাধিকার রক্ষার জন্য কাজ করছে। সে ধর্ম, বর্ণ, বয়স এবং লিঙ্গ বৈষম্য না করে সকলের শিক্ষার জন্য আন্দোলন করছে। মেক্সিকোর বৈষম্যবিরোধী জাতীয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য মালালাকে ‘সমতা’ পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছর পাকিস্তানের সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান বিদ্রোহীরা মালালাকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগলেও ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এরপর সে শিশুদের অধিকার রক্ষায় বিশ্বদূত হয়। বর্তমানে সে ব্রিটেনে বাস করছে। - দ্য এক্সপ্রেস ট্রিবিউন